আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

গাজায় ত্রাণ সহায়তা শেষ হওয়া উচিত নয়

গাজায় ত্রাণ সহায়তা শেষ হওয়া উচিত নয়

প্রায় দুই সপ্তাহ ধরে মারাত্মক হামলার শিকার হওয়া অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলো রাফাহ সীমান্ত দিয়ে প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয় সময় ১০টার দিকে মিশর থেকে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে শুরু করে ট্রাকগুলো।

এর আগে প্রায় ৩ হাজার টন সাহায্য বহনকারী ২০০টিরও বেশি ট্রাক গাজায় ঢুকার অপেক্ষায় কয়েকদিন ধরে রাফা ক্রসিংয়ের কাছে অবস্থান করেছিল।

এদিকে, জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা দেওয়া ‘শেষ হওয়া উচিত নয়’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি-এ সহায়তা গাজার মানুষের জন্য খাবার-পানি, ওষুধ ও জ্বালানিসহ প্রয়োজনীয় সরবরাহ প্রদানের একটি টেকসই সূচনা হতে যাচ্ছে।

মার্টিন গ্রিফিথস আরও বলেন, সহায়তাবাহী ২০টি ট্রাক মিশর থেকে গাজায় পৌঁছতে রাফাহ ক্রসিং ছেড়েছে। এ সহায়তা শেষ হওয়া উচিত নয়

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের দুর্ভোগ কমাতে রাফাহ ক্রসিং চালু করা ‘একটি গুরুত্বপূর্ণ ও প্রথম পদক্ষেপ’।

এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, ২০টি ট্রাক গাজার অভ্যন্তরে ঢোকার পর সীমান্ত দ্রুত বন্ধ করে দেওয়া হয়।

হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম জানিয়েছে, অবরুদ্ধ গাজায় যে ২০ ট্রাক ত্রাণ বহর প্রবেশ করেছে তাতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সীমিত পরিমাণে টিনজাত খাবার আছে।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) সূত্রে জানা যায়, যুদ্ধের আগে গাজায় প্রতিদিন জ্বালানি ও অন্যান্য ত্রাণ নিয়ে ৫০০ ট্রাক প্রবেশ করত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত