আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইউএফসি তারকা খেলোয়াড় খামজাত চিমায়েভ ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যেতে চান

ইউএফসি তারকা খেলোয়াড় খামজাত চিমায়েভ ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যেতে চান

চেচেন বংশোদ্ভুত ইউএফসি তারকা খেলোয়াড় খামজাত চিমায়েভ ফিলিস্তিনিদের পক্ষে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার আকুতি প্রকাশ করেছেন। তিনি চেচেন নেতা রমজান কাদিরভের কাছে লেখা এক চিঠিতে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন।

গতকাল শনিবার ইউএফসির একটি ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যাওয়ার কথা বলেন চিমায়েভ। এই ম্যাচে তিনি সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন কামারু ওসমানকে পরাজিত করেন। চিমায়েভ বলেন, আপনারা সবাই জানেন বিশ্বে এই মুহূর্তে কি হচ্ছে। চলতি সপ্তাহে খেলার খাঁচায় বন্দি থাকার জন্য আমি মোটেই সুখী ছিলাম না, আমি মোটেই সুখী নই শিশুদের মৃত্যুর ঘটনা দেখে।

চেচেন নেতা রমজান কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই অক্টোপাসের বিরুদ্ধে লড়াই করা আমার জন্য মোটেই সমস্যা নয়। আমি শপথ করে বলছি, আপনি অনুমতি দিলে আমিই প্রথম ফিলিস্তিনে যাব। আমি আপনার অনুমতি চাই এবং ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার জন্য আমাকে আপনি একটি অস্ত্র দিন।

চিমায়েভের এই বক্তব্যের পর রমজান কাদিরভ তাকে টেলিগ্রামে অভিনন্দন জানান। তিনি বলেন, চিমায়েভের এই বক্তব্য থেকে পরিষ্কার, ফিলিস্তিনি ভাইদের জন্য সত্যিকারের একজন মুসলমানের হৃদয় কিভাবে কাঁদছে। উল্লেখ্য, গত সাত অক্টোবর থেকে হামাস ও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকেও এ পর্যন্ত দখলদার ইহুদিবাদী সেনাদের হামলায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত