আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই কানাডীয়দের ফের ভিসা দেওয়া হবে

কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই কানাডীয়দের ফের ভিসা দেওয়া হবে

খালিস্তানপন্থী নেতা হত্যার জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে কানাডার। এরই মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক প্রত্যাহারের পাশাপাশি কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবাও বন্ধ করে দেয় নয়াদিল্লি।

‘নিরাপত্তা হুমকির’ কারণে কানাডায় ভারতীয় দূতাবাসের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে সেসময় দাবি করেছিল ভারত। এখন তারা বলছে, কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই কানাডীয়দের ফের ভিসা দেওয়া হবে।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন খালিস্তানি আন্দোলেনের নেতা হরদীপ সিং নিজ্জার।
এই হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ১৮ সেপ্টেম্বর কানাডার হাউজ অব কমন্সের সভায় ট্রুডো বলেন, হরদীপ সিং হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে কানাডার গোয়েন্দা সংস্থা।

তবে নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত থাকার গুরুতর এই অভিযোগকে ‘মনগড়া’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলে নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ধরনের ‘ভিত্তিহীন অভিযোগ’ খালিস্তানি সন্ত্রাসী ও উগ্রপন্থিদের ওপর থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা মাত্র।

এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে। সেসময় কানাডীয়দের ভিসা দেওয়াও বন্ধ করে দেয় ভারত।

তবে সম্পর্কের এই টানাপোড়েন শুরুর আগেই খালিস্তানপন্থিদের হুমকির কথা উল্লেখ করে কানাডায় নিজ কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।

গত জুলাইয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি টুইট করে বলেন, দেশটি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি ‘খুব গুরুত্ব সহকারে’ নিয়েছে।

সেপ্টেম্বরে কানাডীয়দের জন্য ভিসা সেবা স্থগিত করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, কানাডায় তাদের হাইকমিশন এবং কনস্যুলেটগুলোর কিছু কূটনীতিককে হুমকি দেওয়া হয়েছে, যা তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করেছে।

এর মধ্যে চলতি সপ্তাহে ভারত থেকে ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে কানাডা। নয়াদিল্লি আগেই জানিয়ে দিয়েছিল, ২০ অক্টোবরের মধ্যে তাদের ফিরিয়ে নিতে হবে। না হলে তাদের কূটনৈতিক অনাক্রম্যতা (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি) বাতিল করা হবে বলে হুমকি দিয়েছিল ভারত।

ভারত সরকারের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে কানাডা। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যও।

কূটনীতিক প্রত্যাহারের পর নিজ নাগরিকদের ভারত ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে কানাডা।

তবে গত রবিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দ্বিমুখী কূটনৈতিক সমতা বজায় রাখার জন্য ভারতের এই সিদ্ধান্ত ভিয়েনা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বর্তমানে ভারত ও কানাডায় দুই দেশেরই ২১ জন করে কূটনীতিক রয়েছেন।

কানাডীয়দের ভিসা সেবা ফের চালু করা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারত যদি দেখে, কানাডায় তাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রগতি হয়েছে, তাহলেই কানাডীয় নাগরিকদের ভিসা ফের ইস্যু করা শুরু হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত