আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আরব নেতাদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

আরব নেতাদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

ফিলিস্তিন ও ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও আরব নেতারা শনিবার বৈঠকে বসেছেন। বৈঠকে গাজায় দ্রুত যুদ্ধ বিরতির প্রস্তাব দেন আরব নেতারা। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

 

শনিবার (৪ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মান শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরব ও জর্ডানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে যুদ্ধ বিরতির জন্য চাপ দেয়। কিন্তু তা প্রত্যাখ্যান করে ব্লিঙ্কেন বলেন, যুদ্ধবিরতি দিলে সবচেয়ে সুবিধা পাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ জন্য মানবিক দিক বিবেচনায় বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে অভিমত দিয়েছেন তিনি।

বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, যুদ্ধ বিরতি হামাসকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দেবে। গত ৭ অক্টোবর হামাস কী করেছে ভুলে গেলে হবে না। তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোকে কেন্দ্র করেই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে সাক্ষাৎ করেছেন ব্লিঙ্কেন। এ সময় গাজায় যুদ্ধ বিরতির গুরুত্ব সম্পর্কে ব্লিঙ্কেনকে জোর তাগিদ দিয়েছেন নাজিব মিকাতি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি, সৌদির পক্ষ থেকে প্রিন্স ফয়সাল বিন ফারহান, সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান, কাতার থেকে মোহাম্মাদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, মিশর থেকে সামেহ শকরি ও ফিলিস্তিন থেকে হুসেইন আল শেখ।

বৈঠকের পর জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় দ্রুত যুদ্ধ বিরতি ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আরব নেতারা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত