আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুকে গাজায় তিনদিন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

সোমবার (৬ নভেম্বর) ফোনালাপে নেতানিয়াহুকে এ কথা বলেন বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফোনালাপে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, যুদ্ধবিরতি হামাস বিদ্রোহীদের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতারের মধ্যে হামাসের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবে হামাস বলেছে ১৫ জন জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত এবং বাকি জিম্মিদের নাম-পরিচয়ের তালিকা তৈরি করার জন্য তাদের খানিকটা সময় প্রয়োজন এবং এর জন্য ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।

এদিকে বাইডেনের এই অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। তাছাড়া তাদের উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দিদের বিষয়ে সমঝোতা করতে চায়। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ মন্তব্য অস্বীকার করেছে। অন্যদিকে হোয়াইট হাউস এ বিষয়ে তাদের কোন মন্তব্য জানায়নি।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে। এরপর ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর গত ২২ অক্টোবর থেকে সীমান্ত দিয়ে শুরু হয় স্থল অভিযান। এভাবে গত এক মাস ধরে গাজায় কীভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ও হচ্ছে, তা পুরো বিশ্বই দেখছে। এরই মধ্যে ১০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ হাজার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত