আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের হামলা ইরানি ঘাঁটিতে

যুক্তরাষ্ট্রের হামলা ইরানি ঘাঁটিতে

সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি শহরে অবস্থিত একটি ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি থেকে সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করা হতো বলেও অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন।

 

পেন্টাগনের দাবি, গত কয়েকদিন ধরে ইরাকে ঘাঁটি করে থাকা মার্কিন সেনার ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে। ইরানের প্ররোচনায় বেড়ে ওঠা জঙ্গিগোষ্ঠী কিছুদিন ধরেই এসব হামলা করছে। এরই জবাব হিসেবে বুধবার (৮ নভেম্বর) পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিক, সেনা ও দেশটির জাতীয় স্বার্থ রক্ষা করা প্রেসিডেন্টের (জো বাইডেন) দায়িত্ব। সেই কর্তব্যবোধ থেকেই সিরিয়ায় এ হামলার নির্দেশ দিয়েছেন তিনি।’

অস্টিন আরও বলেন, ‘তাদের দুইটি এফ-১৫ যুদ্ধবিমান সিরিয়ায় একটি অস্ত্রের গুদামে আক্রমণ চালায় যা ইরানের রেভেলিউশনারি গার্ডের সঙ্গে জড়িত। পেন্টাগনের ভাষ্য, ‘গুদামটি রেভেল্যুশনারি গার্ডের সদস্যরাই পরিচালনা করেন।’

অন্যদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, অক্টোবর জুড়ে সিরিয়ায় অন্তত ৪০ বার আক্রমণ করে যুক্তরাষ্ট্র। কিন্তু সব হামলাই ইরানের মদদপুষ্ট জঙ্গি সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে সংঘটিত হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

সেই সঙ্গে সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার সেনা আছে যুক্তরাষ্ট্রের। আইএসের সঙ্গে লড়াইয়ের জন্য এই দুই অঞ্চলে ওই সেনাবাহিনীকে রাখা হয়েছে। পেন্টাগন জানায়, গত কয়েক দিনে এই দুই মার্কিন ঘাঁটিতেই একাধিকবার হামলা চালিয়েছে ইরানি সন্ত্রাসীরা।

বস্তুত, ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পরে এই দুই অঞ্চলেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত