আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

তিন শহরে হামাসের রকেট হামলা

তিন শহরে হামাসের রকেট হামলা

নতুন করে ইসরাইলের তিনটি শহরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনী স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংগঠনটির আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরাইলের গুশ দান, সেদরত ও মেফালসিম শহরে হামলা চালিয়েছে। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সংগঠনটি।

হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

ফিলিস্তিনের পক্ষ থেকে হামলার দাবি করা এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

এর আগে মঙ্গলবার ইসরাইলে একাধিক হামলা চালায় লেবানন। ইসরাইলী সেনাবাহিনী জানায়, সীমান্তে তাদের ওপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, লেবাননের সীমান্ত থেকে ছোড়া ২০টি রকেটলঞ্চার শনাক্ত করেছে তারা। একই সাথে ইসরাইলি বাহিনি লেবাননের হামলার জবাব দিয়েছে বলেও জানান তিনি।

এর আগে একই দিন ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় লেবানন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়।

আইডিএফ জানায়, লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত