আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গভীর উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করেছে ভারত

গভীর উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করেছে ভারত

খালিস্তানপন্থীদের নিয়ে কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে গভীর উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করেছে ভারত। দিল্লিতে অনুষ্ঠিত টু প্লাস টু পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই কথা জানিয়েছে দেশটি। খবর এনডিটিভির।

 

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা আমাদের উদ্বেগগুলো খুব স্পষ্ট করে দিয়েছি।’

টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের সংলাপ আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। আর ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কোয়াত্রা বলেছেন, মার্কিন পক্ষ নয়াদিল্লির উদ্বেগ বুঝতে পেরেছে। আমাদের মূল নিরাপত্তা উদ্বেগ রয়েছে এবং আমি নিশ্চিত যে আপনি এমন একজন ব্যক্তির কাছ থেকে প্রকাশিত সাম্প্রতিক ভিডিও সম্পর্কে অবগত আছেন।

কানাডার সারে শহরে জুন মাসে খালিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যার বিষয়ে সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতর চাপের মুখে পড়ে।

ট্রুডোর অভিযোগের কয়েকদিন পর ভারত সাময়িকভাবে কানাডিয়ান নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করে এবং সমতা নিশ্চিত করতে অটোয়াকে দেশে তার কূটনৈতিক উপস্থিতি কমাতে বলে।

কানাডা ইতোমধ্যেই ভারত থেকে ৪১ জন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত