আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই ভেঙে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে পারবে না।

শুক্রবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি ৭ অক্টোবর অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নজিরবিহীন হামলার ভূয়সী প্রশংসা করেন।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইসরায়েলের “প্রতিরোধ ক্ষমতা” শেষ হয়ে গেছে।

তিনি বলেন, “দেড় হাজার ফিলিস্তিনি ওই আক্রমণ করেছিল। এ সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন দাবিকৃত ইসরায়েলের ফ্রন্ট লাইনে একজন ফিলিস্তিনিও নিহত হয়নি। একটি গুলিও ছুড়তে পারেনি ইসরায়েলি বাহিনী। সমস্ত বসতি স্থাপনকারী সশস্ত্র হওয়া সত্ত্বেও তারা অক্ষম ছিল। তাদের কোনো অস্ত্র কাজে আসেনি।”

জেনারেল হোসেইন সালামি বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার কাছে একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল কিন্তু তারা কোনো কিছুই টের পায়নি। তারা বুঝতেই পারেনি।”

আইআরজিসি প্রধান বলেন, ইসরায়েলের দেয়াল, বাঁধ এবং তথ্য ও নিরাপত্তা বাধার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের গোপনে হামলা চালানোর রহস্য অজানা এবং ৭ অক্টোবর বিজয়ের প্রকৃত রহস্য সম্ভবত পরে প্রকাশিত হবে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত