আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

ইসরায়েল-হামাস যুদ্ধে মোদির নিন্দা

ইসরায়েল-হামাস যুদ্ধে মোদির নিন্দা

চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দ্বিতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’-এর ভার্চুয়াল উদ্বোধনী অধিবেশনে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। খবর সিএনএনের।

 

মোদি বলেন, ‘আমরা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দা জানাই।’

তিনি ইসরায়েলে ও হামাসের মধ্যকার ৭ অক্টোবরের হামলার জন্য তার সরকারের নিন্দাও পুনর্ব্যক্ত করেছেন এবং ‘সংলাপ ও কূটনীতির’ ওপর জোর দিয়ে সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছেন।

মোদি বলেছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর ভারত ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে।

মোদি গ্লোবাল সাউথের দেশগুলোকে ‘বৃহত্তর বৈশ্বিক স্বার্থের জন্য এক হওয়ার’ আহ্বান জানিয়েছেন।

নরেন্দ্র মোদি এর আগে হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা করেছিলেন। তিনি সামাজিক মাধ্যশ এক্সে করা পোস্টে চলমান কঠিন সময়ে ইসরায়েলের সঙ্গে সংহতিও প্রকাশ করেছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত