আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

দক্ষিণ গাজা খালি করার নির্দেশ

দক্ষিণ গাজা খালি করার নির্দেশ

উত্তরের পর এবার দক্ষিণ গাজাও খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সেখানে উত্তরের মতোই বিমান থেকে লিফলেট ছুঁড়ে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ঠিক একইভাবে উত্তর গাজায় লিফলেট ছুঁড়ে সেখানকার বাসিন্দাদের দক্ষিণে যাওয়ার জন্য বলেছিল ইহুদি দখলদার বাহিনী।

জানা গেছে, বুধবার রাতে ইসরায়েল গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের প্রধান নগরী খান ইউনিস এলাকার কিছু শহরের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এসবের শহরের মধ্যে রয়েছে- বনি শুহাইলা, খুজা, আবাসান এবং কারারা। এই শহরগুলোতে এক লাখেরও বেশি লোক বাস করতো। তবে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর উত্তর থেকে আসা আররো হাজার হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।

লিফলেটে বলা হয়েছে, “হামাস সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের জন্য প্রতিরক্ষা বাহিনীকে আপনার বাসস্থানের এলাকায় তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে আপনার বসবাসের স্থানগুলো খালি করতে হবে এবং আশ্রয়কেন্দ্রে যেতে হবে।”
বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় রাতভর প্রচণ্ড বোমাবর্ষণ হয়েছে।

অক্টোবরের শেষে স্থল বাহিনী পাঠানোর আগে ইসরায়েল গাজার উত্তর অর্ধেক খালি করার নির্দেশ দিয়েছিল। বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ছয় ঘণ্টার ‘কৌশলগত বিরতি’ দিয়েছিল ইসরায়েল।

জাতিসংঘ জানিয়েছে, গাজার ২৩ লাখ মানুষের প্রায় দুই-তৃতীয়াংশ গৃহহীন হয়ে পড়েছে। তাদের বেশিরভাগই দক্ষিণের শহরে আশ্রয় নিয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত