আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩ কুর্দি যোদ্ধা নিহত

১৩ কুর্দি যোদ্ধা নিহত

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় অন্তত ১৩ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহত যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর সদস্য। ইরাকের উত্তরের হাকুক অঞ্চলে এই হামলা চালানো হয়। এই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে তুরস্ক। অঞ্চলটিতে সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এ অভিযান চলবে।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আসছে সংগঠনটি। এর আগে গত পহেলা অক্টোবর ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের স্থাপনায় বিমান হামলা চালায় তুরস্ক।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলার কয়েক ঘণ্টা পরেই প্রতিশোধ হিসেবে ইরাকে কুর্দিদের বিভিন্ন জায়গায় বোমা হামলা চালাল তুরস্ক। রাজধানী আঙ্কারার ঐ বোমা হামলার দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

তুরস্কে বোমা হামলার পর পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘সন্ত্রাসীরা কখনই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।’

ইরাকে পিকেকের স্থাপনায় হামলার পর তুরস্কের সেনাবাহিনী জানায়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর বিভিন্ন টার্গেটে আক্রমণ চালিয়েছে তারা। তাতে কুর্দিদের গুহা, ডিপো, আশ্রয়স্থলসহ ২০টি জায়গায় বোমা ফেলা হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত