আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

হামাসের নিন্দা জানালো বাহরাইন

হামাসের নিন্দা জানালো বাহরাইন

এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিন্দা জানাল বাহরাইন। দেশটির যুবরাজ হামাসের গত ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের এই নিন্দা জানালো।

এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর বাহরাইন কখনোই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতার নিন্দা জানায়নি বরং ২০২০ সালে আরব দেশটি অবৈধ দখলদার ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

বাহরাইনের যুবরাজ প্রিন্স সালমান বিন হামাদ আলে খলিফা শুক্রবার মানামায় বাহরাইন নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি দ্ব্যর্থহীন কণ্ঠে হামাসের নিন্দা জানাই। গত ৭ অক্টোবরের হামলা ছিল বর্বরোচিত।

ফিলিস্তিনি যোদ্ধাদের ৭ অক্টোবরের অভিযানে সাড়ে তিনশ’র বেশি ইসরায়েলি সেনাসহ অন্তত ১,২০০ ইহুদিবাদী নিহত হয় যারা ফিলিস্তিনিদের ভিটেমাটি দখল করে একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।

ওই অভিযানের পর দখলদার ইসরায়েল গাজা উপত্যকার ওপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে এ পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে. যাদের মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু রয়েছে। ইহুদিবাদী সরকার একইসঙ্গে গাজার পানি, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে রেখেছে।

বাহরাইনের যুবরাজ এমন সময় গাজার চলমান যুদ্ধের জন্য হামাসের নিন্দা জানালেন যখন খোদ বাহরাইনসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে প্রতিদিন ইসরায়েলবিরোধী বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভ থেকে গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে।

বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ইসরায়েলের নিন্দা জানালেও তাদের পক্ষ থেকে হামাসের নিন্দা জানাতে তেমন একটা দেখা যায়নি। যদিও পশ্চিমা শাসকগোষ্ঠী এবং ইসরায়েল হামাসের নিন্দায় পঞ্চমুখ রয়েছে।

বাহরাইন সরকার ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর ফিলিস্তিনিরা এ ঘটনাকে তাদের পিঠে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছিল। ফিলিস্তিনি জনগণ বলেছিল, তারা দখলদার ইহুদিবাদীদের হাত থেকে তাদের মাতৃভূমি মুক্ত করার যে সংগ্রাম করছে বাহরাইনের এ পদক্ষেপে তার অপূরণীয় ক্ষতি হলো। সূত্র: রয়টার্স, প্রেসটিভি

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত