আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চীনা যুদ্ধবিমান বিপজ্জনক

চীনা যুদ্ধবিমান বিপজ্জনক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সোমবার বলেছেন, তার দেশের নৌবাহিনীর জাহাজের সঙ্গে চীনা যুদ্ধবিমান বিপজ্জনক ও অপেশাদার আচরণ করেছে। গত ১৪ নভেম্বর জাপানের নিয়ন্ত্রণে থাকা সাগরে এই ঘটনা ঘটে।

 

ঐ এলাকায় অস্ট্রেলিয়ার ফ্রিগেট ‘এইচএমএএস টুউম্বা’ ডাইভিং অপারেশন চালানোর সময় চীনের একটি ডেস্ট্রয়ার থেকে নিক্ষেপ করা সোনারের আঘাতে অস্ট্রেলিয়ার এক ডুবুরি সামান্য আহত হন বলে জানান অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস। তিনি বলেন, ডাইভিং অপারেশন সম্পর্কে চীনের যুদ্ধবিমানকে আগে জানানোর পরও এই ঘটনা ঘটেছে।

সোমবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এটি ছিল বিপজ্জনক, অনিরাপদ ছিল ও চীনা যুদ্ধজাহাজের অপেশাদার আচরণ।’

তিনি জানান, ‘স্বাভাবিক সব উপায় ব্যবহার করে বিষয়টি নিয়ে (চীনের সঙ্গে) আলোচনা করা হয়েছে।’ অবশ্য গতসপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপেক বৈঠকের সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় তিনি এই বিষয়টি তুলেছেন কিনা, সেটি জানাননি অ্যালবানিজ।

তবে তিনি বলেন, ‘এসব ঘটনার পরিণতি হচ্ছে, এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। নিশ্চিতভাবেই এটি সেই ধরনের ঘটনা যাতে সম্পর্কের ক্ষতি হয়। এই বিষয়টি আমরা চীনকে খুব স্পষ্টভাবে জানিয়েছি।’

এই মাসে চীন সফরে গিয়েছিলেন অ্যালবানিজ। গত সাত বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রীর সেটিই ছিল প্রথম চীন সফর। এখন থেকে নেতাদের মধ্যে প্রতিবছর আলোচনা করতে সম্মত হয়েছে দুই দেশ।

অস্ট্রেলিয়ায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত