আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির কট্টর ডানপন্থী গণতন্ত্র কামী নেতা জাভিয়ের মিলেই (৫৩)। যার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাবেক অর্থমন্ত্রী সের্গিও মেসা (৫১)। মেসাকে ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এই মিডিয়া ব্যক্তিত্ব। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত হওয়ার পর মিলেইকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেসরকারি ফলাফলে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। যার মধ্যে মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

এমন এক সময় আর্জেন্টিনার এই নির্বাচন হলো, যখন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম শঙ্কা বিরাজ করছে। মিলেইকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মেক আর্জেন্টিনা, গ্রেট এগেইন!’।

ফল ঘোষণার পর বুয়েনস আইরেসে নিজ সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণে মিলেই বলেছেন, ‘আজ থেকে আর্জেন্টিনার পুনর্গঠন শুরু হলো। পতনের মডেল শেষ হয়ে গেছে, যা ফিরে আসার কোনো পথ নেই।’ তিনি আরও বলেন, বিশ্বে আর্জেন্টিনা আবার তার জায়গায় ফিরে আসবে, যা কখনো হারানো উচিত নয়। আমরা মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি, একটি উন্নত বিশ্ব গড়তে সাহায্য করতে যাচ্ছি।

ওদিকে পরাজয়ের পর মেসা বলেছেন, অবশ্যই আমরা যে ফলাফল আশা করেছিলাম, তা হয়নি। তিনি জাভিয়ের মিলেই অভিনন্দন জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রমাগত মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও বাড়তে থাকা দারিদ্র্যের চাপে বিপর্যস্ত দেশটিতে নির্বাচনের শুরু থেকেই সুবিধাজনক অবস্থানে ছিলেন জাভিয়ের মিলেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত