আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কুখ্যাত নারী সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর

কুখ্যাত নারী সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর

চীনের কুখ্যাত নারী সিরিয়াল কিলার লাও রংঝিকে সোমবার পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের নানচাংয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অনুমোদন পাওয়ার পর সোমবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর গ্লোবাল টাইমসের।

 

জিয়াংজি হাই পিপলস কোর্টের পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী নারীকে ফাঁসির আগে তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছিল।

লাও রংঝি ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মধ্যে ছিনতাই, চাঁদাবাজি ও সাতজনকে নৃশংস হত্যাসহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। এরপর ২০ বছর ধরে পলাতক ছিলেন তিনি। ২৮ নভেম্বর, ২০১৯ তারিখে ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত বছর আপিলের শুনানির পর জিয়াংসি প্রাদেশিক উচ্চ গণ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে।

বিচার চলাকালীন তিনি দাবি করেছিলেন, তার অপরাধ অপহরণ ও ডাকাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। হত্যার জন্য তিনি তার প্রাক্তন প্রেমিককে দোষারোপ করেছন। তার প্রাক্তনকেও ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।

আদালত বলেছে, লাও তার প্রাক্তন প্রেমিক ফা জিয়াংয়ের সঙ্গে নানচাং, ওয়েনঝো, চাংঝো ও হেফেইসহ চারটি ভিন্ন শহরে সাতজনকে অপহরণ, ডাকাতি ও হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ১৯৯৬ সালে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে তারা দম্পতি ও তাদের তিন বছরের শিশুকে হত্যা করে।

তাদের দাবি, লাও শুধু ধারাবাহিক অপরাধে ছোট ভূমিকা রেখেছিল। তিনি শুধু তার প্রেমিককে সহায়তা করেছেন। কিন্তু আদালত লাও ও তার আইনজীবীর এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিচার চলাকালীন তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের প্রস্তাব দেন।

তার প্রেমিক ফাকে ১৯৯৯ সালে শেষ শিকারের বাড়িতে মুক্তিপণ আদায় করার সময় গ্রেপ্তার করা হয়। পরে সে বছর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর থেকেই পলাতক ছিলেন লাও। পরিচয় লুকিয়ে দুই দশক ধরে পালিয়ে ছিলেন তিনি।

২০১৯ সালের নভেম্বরে তাকে জিয়ামেনের একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। এখানে তিনি ঘড়ি বিক্রি করতেন। তার বিরুদ্ধে ২০২০ সালের আগস্ট মাসে ইচ্ছাকৃত হত্যা, ডাকাতি ও অপহরণের অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছিল। তার রাজনৈতিক অধিকারও কেড়ে নেওয়া ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে তার অংশগ্রহণের কারণে সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত