আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরে হামলা

গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরে হামলা

গাজায় ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলাকে বিবেকহীন বলে নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস।

 

সংঘাতের সময় স্বাস্থ্যকে কখনই হামলার লক্ষ্য করা উচিত নয় বলে টেড্রোস আধানম গেব্রিয়াসিস মঙ্গলবার বলেছেন, গাজাবাসীরা একটি ‘ভয়াবহ মানবিক বিপর্যয়ের’ মুখোমুখি হচ্ছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) বলেছে, ইসরায়েল দক্ষিণের শহর খান ইউনিসে তাদের সদর দপ্তরে দু’বার আঘাত হেনেছে। যার ফলে বাস্তুচ্যুত লোকেদের মধ্যে ‘পাঁচ জন নিহত ও তিন জন আহত’ হয়েছে। আহতরা সেখানে ও কাছাকাছি একটি হাসপাতালে আশ্রয় চেয়েছিল।

আধানম এক্স-এ বলেছেন, ‘আমি পিআরসিএস-চালিত আল-আমাল হাসপাতালে আজকের হামলার নিন্দা জানাই। ডাব্লিউএইচও’র কর্মী ও জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ-এর সহকর্মীরা মঙ্গলবার এই সুবিধাগুলোতে একটি মিশন হাতে নিয়েছিল। সেখানে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুত বেসামরিক লোকদের দেখেছে।’

১৪ হাজার মানুষ হাসপাতালে আশ্রয় নিচ্ছেন উল্লেখ করে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘তাদের মধ্যে অনেকেই এখন চলে গেছে। যারা বাকি আছে তারা তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত ভীত। তারা আশ্রয় ও সুরক্ষার জন্য জায়গাটি ছাড়ার পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ‘হাসপাতাল, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী এবং যারা সেবায় নিয়োজিত তাদের অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সর্বদা রক্ষা করতে হবে। আজকের বোমাবর্ষণ অবাঞ্ছিত। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙ্গে পড়েছে। হামলার কারণে রোগীদের জীবন বাঁচাতে স্বাস্থ্য ও সাহায্য কর্মীদের প্রচেষ্টা ক্রমাগত বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি ‘ক্ষুধা, রোগের বিস্তার এবং স্বাস্থ্যবিধি ও স্যানিটেশনের অভাবে গাজাবাসীরা অবর্ণনীয় পরিস্থিতিতে বসবাস করতে বাধ্য হচ্ছে। গাজার নাগরিকদের খাদ্য, চিকিৎসা সেবা ও পানির সরবরাহ পাওয়ার জন্য জরুরি পদক্ষেপের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত