আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড ইমরান খানের

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড ইমরান খানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুই পিটিআই নেতার উপস্থিতিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই সিদ্ধান্ত ঘোষণা করেন। খবর জিও।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন- ২০২৩ এর অধীনে গত বছর বিশেষ আদালত স্থাপন করা হয়। এর পর থেকে আদিয়ালা কারাগারে মামলার শুনানি চলছিল।

শনিবার (২৭ জানুয়ারি) এই নেতাদের আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় আদালত অভিযুক্তদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করে। মঙ্গলবার রায় ঘোষণার আগে, শুনানির সময় বিচারক এই পিটিআই নেতাদের ৩৪২ ধারার অধীনে মনে করিয়ে দেন যে তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিযুক্ত করা হয়েছে। তবে কোরেশি বলেন, 'আমার আইনজীবী উপস্থিত নন। তাই তারা কীভাবে আমাদের বক্তব্য রেকর্ড করবেন?'

গত ২৯ জানুয়ারি ইমরান এবং কুরেশি আদালতে মেজাজ হারিয়ে চিৎকার করতে শুরু করার কারণে শুনানি স্থগিত করা হয়। এর একদিন পরে এই রায় আসে।

রায় ঘোষণার পরপরই বর্তমান ভারপ্রাপ্ত পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান দলীয় কর্মীদের চুপ করে না থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রায়ের সময় আইন হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি।

ইসলামাবাদ হাইকোর্টে গোহর সাংবাদিকদের বলেন, 'নির্বাচন থেকে আমাদের মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে। ৮ ফেব্রুয়ারির পর সবাইকে জবাবদিহি করতে হবে। সংবিধান ও আইনের তোয়াক্কা না করেই পিটিআই প্রধানের বিরুদ্ধে মামলা চালানো হচ্ছে। মামলার শুনানিকারী বিচারক নিজেই প্রশ্ন করছেন।'

উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে বিশ্বাস রয়েছে উল্লেখ করে এই পিটিআই নেতা রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত