আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

২৪ সন্ত্রাসীকে হত্যা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর

২৪ সন্ত্রাসীকে হত্যা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর

পাকিস্তানের বেলুচিস্তানের মাচ ও কোলপুরে গত তিন দিন ধরে অভিযানে অন্তত ২৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। আজ শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানের নাম ছিল 'ফায়ারফাইটস অ্যান্ড স্যানিটাইসেশন/ক্লিয়ারেন্স অপারেশনস'।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সন্ত্রাসীরা মাচ ও কোলপুরে কমপ্লেক্সে গত ২৯ ও ৩০ জানুয়ারি রাতে হামলা চালায়। মাচে রকেট ও সতন্ত্র অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালালে তা প্রতিহত করা হয়। এছাড়া কোলপুরে সন্ত্রাসী একটি হোটেল ও ছয়টি দোকান লক্ষ্য করে হামলা চালায়। এসব স্থাপনায় তারা আগুন জ্বালিয়ে দেয়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে চারজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দুইজন বেসামরিক লোক শহীদ হয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, সন্ত্রাসীরা হামলা শুরু করলে দ্রুত জবাব দেওয়া শুরু করে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে।

আইএসপিআরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের খোঁজে অভিযান শুরু করে। টানা তিনদিনের অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত