আপডেট :

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

কুরেশিকে ৫ বছরের নিষেধাজ্ঞা

কুরেশিকে ৫ বছরের নিষেধাজ্ঞা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। রবিবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবিধানের ৬৩ এর ১ এর 'এইচ' অনুচ্ছেদের অধীনে এই সিদ্ধান্ত দেওয়া হয়। খবর দ্য নিউজের।

 

নির্বাচনী সংস্থার জারি করা নোটিশে প্রবীণ এই রাজনীতিবিদকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে এবং পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত কুরেশিকে সাইফার মামলায় দোষী সাব্যস্ত করেছে। এজন্য তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সংবিধানের ৬৩ এর ১ এর 'এইচ' অনুচ্ছেদের অধীনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ইসিপি বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচন আইন, ২০১৭ এর ধারা ২৩২ এর অধীনেও কুরেশিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। প্রবীণ এই পিটিআই নেতা এনএ-২১৪ (থারপারকার) সিন্ধু থেকে তার মনোনয়নপত্র জমা দিয়ে জাতীয় পরিষদের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত মাসে একবার কুরেশি এবং তার ছেলে জাইন কুরেশির মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা প্রত্যাখ্যান করেছিলেন। পরে সিন্ধু হাইকোর্টের আপিল ট্রাইব্যুনাল প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছিলেন।

জাইন কুরেশি এনএ-১৫০ এবং এনএ-১৫১ (মুলতান) থেকে দুটি প্রাদেশিক পরিষদের আসনের প্রার্থী ছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তারা তার আবেদন বাতিল করেন। পরে লাহোর হাইকোর্টের মুলতান বেঞ্চ আপিল ট্রাইব্যুনালও আবেদন খারিজ করে দিয়েছিলেন।

গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং কুরেশির বিরুদ্ধে।পাশাপাশি ইমরান খানকে দেওয়া হয়েছিল ১০ বছরের নিষেধাজ্ঞা। এবার কুরেশি পেলেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত