আপডেট :

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

ব্রিটেনের তৃতীয় রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

ব্রিটেনের তৃতীয় রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রোস্টেট ক্যান্সার নয় তবে সম্প্রতি চিকিৎসা নেওয়া সময় রাজার ক্যান্সার ধরা পড়েছে।

তবে ঠিক কী ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস।

দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ।

তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া রাজা চার্লসের ক্যান্সার কোন স্তরে আছে তা নিয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে বলেছে, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত