আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন

ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন

গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার স্থানীয় সময় সকালে ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ ‘সুদর্শন সেতু’ উদ্বোধন করেন তিনি। এর ওপর বসানো রয়েছে সোলার প্যানেল, যা থেকে প্রতিদিন এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে। খবর এনডিটিভির।

এটি গুজরাটের ওখা এলাকার সঙ্গে ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করেছে। মোদি ২০১৭ সালের অক্টোবরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি ভারতীয় রুপি। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মোদি বলেছিলেন, এই সেতু পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে।

ভেট দ্বারকা গুজরাটের ওখা বন্দরের নিকটবর্তী একটি দ্বীপ। এটি দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। দ্বীপটিতে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির অবস্থিত।

মোদীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চার লেনের ২৭ দশমিক ২ মিটার প্রশস্ত এই সেতুটির উভয় পাশে আড়াই মিটার চওড়া ফুটপাত রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত