আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালির উত্তরাঞ্চলে একটি ফ্ল্যাটে আগুন, নিহত ৪

ইতালির উত্তরাঞ্চলে একটি ফ্ল্যাটে আগুন, নিহত ৪

ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোগনায় গত রাতে অ্যাপার্টমেন্টে আগুন লেগে এক নারী ও তাঁর তিন শিশুর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেছেন, তিনি নারী ও তাঁর সন্তানদের মৃত্যুতে ‘গভীরভাবে দুঃখিত’। নিহত শিশুদের মধ্যে দুই বছর বয়সী যমজ মেয়ে ও ছেলে এবং ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারটির ওপরে বসবাসকারী একজন অ্যালার্ম বাজানোর পর স্থানীয় সময় রাত ১টার দিকে চতুর্থ তলার ওই ফ্ল্যাটে দমকল কর্মীদের ডাকা হয়েছিল। তাঁরা সেখানে পৌঁছে বাড়িটি ধোঁয়ায় ভরা এবং শিশুদের মৃত অবস্থায় দেখতে পান। তাদের মা রুমানীয় বংশোদ্ভূত স্টেফানিয়া আলেকজান্দ্রা নিস্টর (৩২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কোরিয়ার ডেলা সেরা সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, হিটারে বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশের ধারণা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত