আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল

লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিআই)। এবারের নির্বাচন মোট সাত ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত। ফল ঘোষণা করা হবে ৪ জুন। শনিবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পাশাপাশি, ভারতের নির্বাচন কমিশন অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের ভোটের তারিখও ঘোষণা করেছে।

রাজ্য বিধানসভা নির্বাচনের সূচি—অরুণাচল প্রদেশ: ১৯ এপ্রিল, অন্ধ্রপ্রদেশ: ১৩ মে, ওড়িশা: ১৩ ও ২০ মে এবং সিকিম: ১৯ এপ্রিল।

বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন হাউজ গঠন করতে হয়। একই সঙ্গে অন্ধ্র প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ও ওড়িশার বিধানসভাগুলো জুনে বিভিন্ন তারিখে তাদের মেয়াদ শেষ করতে চলেছে।

নির্বাচনের ধাপ সম্পর্কে সিইসি রাজীব কুমার বলেন, ‘আমাদের ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে, যা কয়েকটি মহাদেশের সম্মিলিত ভোটারের চেয়েও বেশি। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্র, দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন।’

তিনি আরও বলেন, ‘আমাদের ১ কোটি ৮০ লাখ নতুন ভোটার এবং ২০ থেকে ২৯ বছর বয়সী প্রায় সাড়ে ১৯ কোটি ভোটার রয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত