আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ট্রাম্প মানসিকভাবে অসুস্থ: জো বাইডেন

ট্রাম্প মানসিকভাবে অসুস্থ: জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কৌতুক করেছেন।

তিনি ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেন। ডেমোক্র্যাটিক পার্টির নেতা বাইডেন ওয়াশিংটনের গ্রিডআয়রন ক্লাবে আয়োজিত বার্ষিক গণমাধ্যম নৈশভোজে মন্তব্য করেন, ‘এক প্রার্থী বয়স্ক এবং তার প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক সুস্থতা নেই। অপর প্রার্থী হলাম আমি।’

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের জন্য আয়োজিত এই বার্ষিক ‘সাদা টাই’ নৈশভোজে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বারের মতো বক্তব্য রাখেন জো বাইডেন। ২০১৮ সালে একই অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ট্রাম্প। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে বাইডেন। বেশির ভাগ মানুষ তার বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। নৈশভোজে অংশ নেওয়া ৬৫০ অতিথির সামনে এভাবেই নিজের পুরোনো প্রতিদ্বন্দ্বীকে নিয়ে নতুন করে কৌতুকে মাতেন বাইডেন। সেখানে অতিথিদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজস এবং টিকটকের সিইও শাও জি চিউ উপস্থিত ছিলেন।

৮১ বছর বয়সি বাইডেন এ বিষয়টির মোকাবিলায় তার বক্তব্যে ৭৭ বছর বয়সি ট্রাম্পের ‘ভুল করে বলে ফেলা’ নানা কথা উল্লেখ করছেন। বাইডেন ট্রাম্প প্রসঙ্গে বলেন, ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনি প্রচারণার উল্লে­খযোগ্য অংশ হবে যেভাবে করোনা ভাইরাস মহামারির পর দলটি দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর কাজে সহায়তা করেছে এবং এক্ষেত্রে মার্কিন জনগণকে ইনজেকশনের মাধ্যমে তাদের দেহে (জীবাণুনাশক) বি­চ প্রবেশ করাতে বলা হয়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত