আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। স্থানীয় সময় আজ শুক্রবারের (২২ মার্চ) মধ্যেই এই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এই ভোটাভুটি হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সম্পর্কিত বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। যদিও যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা দিয়ে জাতিসংঘের আগের সব প্রস্তাব বাতিল করেছে।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের মুখপাত্র নেট ইভান্স এক বিবৃতিতে বলেন, জিম্মি চুক্তির অংশ হিসেবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করবে মার্কিন প্রস্তাব।

তিনি আরো বলেন, এই পদক্ষেপ চলমান কূটনীতির সমর্থনে এবং টেবিলে থাকা চুক্তি মেনে নিতে হামাসকে চাপ দেওয়ার জন্য কাউন্সিলের এক কণ্ঠে কথা বলার একটি সুযোগ। ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র। আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করে ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির একাধিক আহ্বান বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত