আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

নাইজেরিয়ায় অপহৃত হওয়া প্রায় ৩০০ স্কুল শিক্ষার্থী মুক্ত

নাইজেরিয়ায় অপহৃত হওয়া প্রায় ৩০০ স্কুল শিক্ষার্থী মুক্ত

উত্তরাঞ্চলের একটি স্কুল থেকে অপহরণের শিকার প্রায় ৩০০ শিক্ষার্থী ও কর্মীদের রোববার উদ্ধার করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। বন্দুকধারীরা তাদের অপহরণ করে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের সময়সীমা পেরোনোর কয়েকদিন আগেই তাদের উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনার শহর কুরিগা থেকে ২৮৭ ছাত্রকে অপহরণ করা হয়। ঘটনাটি ছিল ২০২১ সালের পর নাইজেরিয়ার প্রথম গণ অপহরণ। ২০২১ সালে কাদুনার একটি উচ্চ বিদ্যালয় থেকে ১৫০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।

সামরিক মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা বলেছেন, প্রতিবেশী রাজ্য জামফারা থেকে রোববার ভোরে ১৩৭ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৭৬ জন নারী ও ৬১ জন পুরুষ।

বুবা এক বিবৃতিতে বলেন, ‘২৪ মার্চ ২০২৪ তারিখে সামরিক বাহিনী দেশব্যাপী স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে জিম্মিদের উদ্ধার করেছে।’

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ছাত্রদের একটি জঙ্গলে মুক্ত করা হয়েছিল। তাদের পরিবারের কাছে দেওয়ার আগে মেডিকেল পরীক্ষার জন্য কাদুনার রাজধানীতে নিয়ে যাওয়া হয়।

নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের হাত থেকে জিম্মিদের উদ্ধার করতে পেরেছে কিনা বা প্রক্রিয়াটিতে কোনো সংঘর্ষ হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কাদুনার গভর্নর উবা সানি এর আগে মোট জিম্মির সংখ্যা ২০০ এর ওপরে বলে জানিয়েছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত