আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশ-ভারত সীমান্তে ৪ কোটি ৭০ লাখ রুপি মূল্যের স্বর্ণ জব্দ

বাংলাদেশ-ভারত সীমান্তে ৪ কোটি ৭০ লাখ রুপি মূল্যের স্বর্ণ জব্দ

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ৪ কোটি ৭০ লাখ রুপি মূল্যের ৭ কিলোগ্রাম স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে তিন নারীকে। বিপুল পরিমাণ এই স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

গতকাল বৃহস্পতিবার বিএসএফ'এর ৩২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে সীমান্ত চৌকি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আকারের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করে। সেইসঙ্গে স্বর্ণ চোরাচালানে জড়িত তিন নারী চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিএসএফ। এই স্বর্ণের চালান সংগ্রহ করতে আসা ডিলারকেও আটক করেছে বিএসএফ। জব্দ স্বর্ণের মোট ওজন ৭ কেজি এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৭০ লাখ রুপি।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার গেদে সীমান্ত চৌকির সৈন্যরা খবর পায় যে গেদে-শিয়ালদহ লোকাল ট্রেনে স্বর্ণের চালান পাঠানো হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে, সীমান্ত চৌকির জওয়ানরা একটি বিশেষ অভিযানে শিয়ালদহগামী ট্রেনে উঠে সন্দেহভাজনদের শনাক্ত করে এবং দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ তিন নারী পাচারকারী স্বর্ণের চালান নিয়ে ময়ুরহাট হল্ট রেলওয়ে স্টেশনে নামেন। যখন তারা ডিলারকে দিতে যাচ্ছিল, তখনই জওয়ানরা স্বর্ণের চালান সংগ্রহ করতে আসা ডিলারসহ তিন নারী চোরাকারবারীকে আটক করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আকারের ৭ কেজি স্বর্ণের বার উদ্ধার করে।

গ্রেফতার চোরাকারবারিরা হলেন অপূর্ণা বিশ্বাস, অসীমা মুহুরী, মিতালী পাল। তারা প্রত্যেকেই নদীয়া জেলার বাসিন্দা। গ্রেফতার ডিলার সৌমেন বিশ্বাসও ওই জেলার বাসিন্দা বলে বিএসএফ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত