আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

অস্ট্রেলিয়ায় শপিং মলে হামলাকারী নিহত

অস্ট্রেলিয়ায় শপিং মলে হামলাকারী  নিহত

অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাতারি ছুরিকাঘাতে ৫ জনকে হত্যা করা সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ওই হামলাকারী ৮ জনকে ছুরিকাঘাত করেছেন। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।


নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার কারেন ওয়েব এক সংবাদ সম্মেলনে জানান, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন নারী ছিলেন। নয় মাস বয়সী এক শিশুসহ আটজনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


পুলিশ জানায়, স্থানীয় সময় ১৩ এপ্রিল বিকেল ৪টা বাজার ঠিক আগে জরুরি সেবা বিভাগ অস্ট্রেলিয়ার ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে এই হামলার খবর পায়।

হামলাকারীর উদ্দেশ্য কী ছিল তা জানতে পারেনি পুলিশ।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন। ওই সময় গুলি না করলে মানুষদের আরও ছুরিকাঘাত করতেন হামলাকারী ব্যক্তি। তিনি ছোটাছুটি করছিলেন।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আহত ব্যক্তিদের প্রতি আমাদের সমবেদনা। তাঁদের যাঁরা সহযোগিতা করেছেন, তাঁরাসহ আমাদের সাহসী পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত