আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত হিন্দ-মুসলিম সম্পর্ক

ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত হিন্দ-মুসলিম সম্পর্ক

ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত হিন্দ-মুসলিম সম্পর্ক। কেউ কেউ রাজনৈতিক স্বার্থে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন চেষ্টা করলেও দেশটিতে এক অনন্য নজির স্থাপন করে সম্প্রীতির বার্তা দিয়েছেন দুই মুসলিম যুবক। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলায় ৫০০ বছরের পুরনো মন্দিরে যাওয়ার জন্য রাস্তা তৈরিতে জমি দান করেছেন তারা।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রেয়াসি জেলার খেরাল পঞ্চায়েতের গোলাম রসুল ও গোলাম মুহম্মদ নামের দুই ব্যক্তি ৫০০ বছরের পুরানো মন্দিরের রাস্তা নির্মাণের সুবিধার্থে তাদের চার কানাল জমি দান করেছেন। এই জমির আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ১ কোটি রুপির (১ কোটি ৪০ লাখ টাকা) বেশি।

লোকসভা ভোটে আসন জিততে মরিয়া এক শ্রেণির নেতা যখন ভারতে ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন ঠিক তখনই সম্প্রীতির এই অনন্য নজির স্থাপন করেছেন তারা।

রেয়াসির জেলা প্রশাসক বিশেষ পাল মহাজন বলেন, ‘এইভাবে সমাজকে সম্পূর্ণ সম্প্রীতির দিকে পরিচালনার নেতৃত্ব দেওয়া উচিত। জমির বিষয়ে আমি বিস্তারি চেয়েছি। মন্দিরের রাস্তা নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন তহবিল সরবরাহ করবে।’

একজন রাজস্ব কর্মকর্তা বলেছেন, ‘রাজস্ব বিভাগ সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা ও রেকর্ডে এন্ট্রি করার পর কান্সি পাট্টা গ্রামে গুপ্ত কাশী-গৌরী শঙ্কর মন্দিরের জন্য ১০ ফুট চওড়া ১২০০ মিটার রাস্তা তৈরি করা হবে।’

গোলাম রসুল পঞ্চায়েতের সাবেক সদস্য। তিনি বলেন, কিছু ব্যক্তি রাস্তার সমস্যার জেরে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। আমরা ভেবেছিলাম মন্দিরের কোনো রাস্তা নেই। যদি আমাদের জমি দান করি তবে রাস্তাটি তৈরি করা যেতে পারে। এতে তীর্থযাত্রীদের উপকার হবে।’

পরবর্তীকালে, রসুল ও মোহাম্মদ রাজস্ব কর্মকর্তাদের কাছে তাদের সিদ্ধান্ত জানান। এ নিয়ে একটি সভা ডাকা হলে তারা উভয়েই রাস্তার জন্য জমি দান করার বিষয়ে সম্মত হন।

মন্দিরটিকে সাজানোর কাজও শুরু হয়ে গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ ওই এলাকায় আরও কিছু জমি পেয়েছেন। পাশাপাশি মিলেছে মুসলিম সম্প্রদায়ের দুই ব্যক্তির দান। সব মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপিত হয়েছে কাশ্মীরের ছোট্ট গ্রামটিতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত