আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ইরানের চাবাহার বন্দরে পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে ভারত

ইরানের  চাবাহার বন্দরে পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে ভারত

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে একটি টার্মিনাল পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর ফলে আঞ্চলিক সংযোগের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সোমবার দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট ইন্ডিয়া।


চুক্তির মাধ্যমে প্রথমবারের কোনো বিদেশি বন্দর পরিচালনার দায়িত্ব নিলো ভারত। এর প্রভাব পড়বে ইরান ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্যেও। কারণ প্রতিবেশী পাকিস্তানকে বাইপাস করে সরাসরি মধ্য এশিয়ার বাজার ধরার চেষ্টা করছে ভারত।

সরকারি বিবৃতি অনুসারে, ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) এবং ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের (পিএমও) মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চাবাহার পোর্ট অপারেশনে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক চুক্তি ভারতের আইপিজিএল এবং ইরানের পিএমওর মধ্যে স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে ১০ বছরের জন্য চাবাহার বন্দর উন্নয়ন প্রকল্প করবে ভারত। এই চুক্তির লক্ষ্য আঞ্চলিক সংযোগ বাড়ানো এবং ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সহজতর করা। ১০ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আস্থা বাড়াবে।’

তেল সমৃদ্ধ ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার বন্দরটি ভারত ও ইরানের মধ্যে সংযোগ এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য তৈরি করা হচ্ছে। আঞ্চলিক বাণিজ্য, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গেও সংযোগ স্থাপনের জন্য ভারত চাবাহার বন্দর প্রকল্পের জন্য জোর দিয়ে আসছে।

ভারত ও ইরান বন্দরটিকে আইএনএসটিসি প্রকল্পের মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। আইএনএসটিসি হলো ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের জন্য ৭ হাজার ২০০ কিমি দীর্ঘ পরিবহন প্রকল্প।

২০০৩ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মাদ খাতামির ভারত সফরের সময় বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ২০১৩ সালে চাবাহার বন্দরের উন্নয়নে ১০ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেয় ভারত।

২০১৫ সালে বন্দর নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তেহরান ও দিল্লির মধ্যে। পরে ২০১৬ সালের ২৩ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইরান সফরের সময় চুক্তিটি কার্যকর করা হয়।

চাবাহার একটি সামুদ্রিক বন্দর। চাবাহার বন্দরের মাধ্যমে ভারতের লক্ষ্য পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান এবং এর বাইরে মধ্য এশিয়ায় সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করা। গুজরাটের কান্ডলা বন্দর চাবাহার বন্দরের সবচেয়ে কাছের বন্দর। দূরত্ব মাত্র ৫৫০ নটিক্যাল মাইল। অপরদিকে চাবাহার ও মুম্বাইয়ের মধ্যে দূরত্ব ৭৮৬ নটিক্যাল মাইল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪-২৫ অর্থ বছরে চাবাহার বন্দরের জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ করেছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত