আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভারতের রাজস্থানের তাপপ্রবাহে, ৯ জনের মৃত্যু

ভারতের রাজস্থানের তাপপ্রবাহে, ৯ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে তীব্র গরমে অসুস্থ হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা হিটস্ট্রোকে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মে) রাজ্যটির তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। খবর রয়টার্সের।


রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ না হওয়ায় মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।


রাজস্থানের বারমার শহরে বৃহস্পতিবার রেকর্ড ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজস্থানের পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতেও তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

দেশটিতে সাধারণ নির্বাচন চলছে। রাজধানী দিল্লিতে শনিবার ষষ্ঠ দফার ভোট হবে। এরমধ্যে উত্তরাঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওইদিন দিল্লির তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

ভারতে মে মাসে গ্রীষ্মকালীন তাপমাত্রা সর্বোচ্চে থাকা একটি সাধারণ বিষয়। তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অস্বাভাবিক হারে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত