আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মুম্বাই ছাড়ছেন বলিউড তারকারা

মুম্বাই ছাড়ছেন বলিউড তারকারা

বলিউড তারকারা একের পর এক মুম্বাই ছাড়ছেন। ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ইতালির উদ্দেশে যাত্রা করছেন সেলিব্রেটিরা।

 ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ২৬ মে) রাত থেকেই তারকাদের ভিড় জমেছে মুস্বাইয়ের কালিনা বিমানবন্দরে। অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। চলবে ২৯ মে থেকে জুন ১ পর্যন্ত। এবার ভারতে নয় সুদূর ইতালিতে বসবে জমকালো আসর। আর সেখানে অংশ নিতেই একে একে পাড়ি জমাচ্ছেন বলিউড সেলিব্রেটিরা।

রোববার মধ্যরাতে বিমানবন্দরে দেখা মেলে মেয়ে কোলে নেয়া আলিয়া ভাট-রণবীর কাপুরের। এছাড়া ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আর বলিউড মেগাস্টার সালমান খানকেও দেখা যায় বিমান বন্দরে।

জানা গেছে, শুধু সালমান খানই নয়, বলিউডের তিন খান পরিবারও একে একে মুম্বাই ছাড়বেন।

টানা তিন দিন ধরে চলবে এবারের অনুষ্ঠান। প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে টাইটানিক সিনেমার মতো বিলাসবহুল জাহাজে অনুষ্ঠিত হবে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠান।

জলপথে দক্ষিণ ফ্রান্স থেকে ভ্রমণ শুরু করে ইতালির থামা পর্যন্ত চলবে অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। সমুদ্রের বুকে জমকালো প্রাক বিয়ের অনুষ্ঠানের পরই ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত-রাধিকা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত