আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর মধ্যে ভারতের আইপিএল, বাংলাদেশের বিপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল এবং ওয়েস্ট ইন্ডিজের সিপিএল লিস্ট ‘এ’ মর্যাদা পেয়ে আসছে। এবার তাদের কাতারে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের মেজর লিগ  ক্রিকেট (এমএলসি)। আইসিসির স্বীকৃতি পেয়েছে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। তাই এখন থেকে লিস্ট ‘এ’ মর্যাদা ভোগ করবে এমএলসি। 


এর আগে, লিস্ট মর্যাদা পাওয়ার জন্য আইসিসির শর্ত ছিল আয়োজক দেশগুলোকে টেস্ট খেলুড়ে দেশ হতে হবে। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগকে লিস্ট ‘এ’ মর্যাদা দেওয়ার পর এবার এমএলসি পেয়েছে এই মর্যাদা। 


আইসিসির স্বীকৃতি পেয়ে বেশ রোমাঞ্চিত মেজর লিগ ক্রিকেটের পরিচালক জাস্টিন গেয়ালে। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, 'আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি। এর ফলে যুক্তরাষ্ট্রে খেলাধুলার গ্রহণযোগ্যতা অনেকখানি বাড়বে।' 

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার ফলে মেজর লিগ ক্রিকেট এখন থেকে অফিসিয়াল টি-টোয়েন্টি লিগ হিসেবে বিবেচিত হবে। এর ফলে মেজর লিগ ক্রিকেটের সকল রেকর্ড ও পরিসংখ্যান এখন থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরম্যাটের অধীনে গণ্য হবে।


এমএলসি এক বিবৃতিতে বলেছে, 'এখন প্রতিটি সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি, ‘ফাইভ-ফর’, রান আউট, জয়, পরাজয় এবং চ্যাম্পিয়নশিপ খেলার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরম্যাটে অফিসিয়াল ক্যারিয়ার পরিসংখ্যান হিসাবে নথিভুক্ত করা হবে।' এছাড়াও লিস্ট-এ স্ট্যাটাসটি এমএলসি-এর সফল উদ্বোধনী মৌসুমের পরে আসে এবং যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার ক্রিকেট প্রদানের জন্য তার অটুট উৎসর্গের ওপর জোর দেয়।' 

এমএলসি এর দ্বিতীয় সিজনের ম্যাচগুলো আগামী ৫ জুলাই থেকে শুরু হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই। এই মৌসুমে এলএ নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান। 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত