আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভার নির্বাচন সম্পন্ন হয়েছে

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভার নির্বাচন সম্পন্ন হয়েছে

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। এরপর দেশটির মিডিয়াগুলোতে শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া ও জরিপের পূর্বাভাসের মতই গতকাল ভারতের মিডিয়াগুলোও বুথ ফেরত জরিপের ফলাফলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়লাভের আভাস দিয়েছে। 


জরিপে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী নরেন্দ্র মোদি টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম সংস্থাগুলো প্রকাশিত কমপক্ষে সাতটি বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী করেছে। সেখানে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি ও তার মিত্ররা এবার লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসন পেতে পারে।

বিজেপি তাদের এনডিএ জোটের জন্য এবার ৪০০ আসনের বেশি জয়ের লক্ষ্য নিয়ে প্রচারণার নামে। বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী, এনডিএ ৪০০ আসন অতিক্রম করতে না পারলেও খুব কাছাকাছি থাকবে। তবে বুথফেরত জরিপের এমন পূর্বাভাস মানতে রাজি নয় দেশটির বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। বিরোধী ইন্ডিয়া জোট শনিবার বলেছে, তারা ২৯৫টি আসনে জয় পাবে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১২টি বুথ ফেরত জরিপের ফলাফলে এনডিএ ৩৬৫ আসন পাবে বলে পূর্বাভাস দিয়েছে, অন্যদিকে ইন্ডিয়া ব্লক পাবে ১৪৬ আসন। নরেন্দ্র মোদির বিজেপি একাই পেতে পারে ৩১৭ আসন,  কংগ্রেস পেতে পারে ৬১ আসন।  

সবগুলো বুথ ফেরত জরিপেই মোদির জয়ের আভাসের কথা বলা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, বিজেপি গত লোকসভা নির্বাচনের (২০১৯ সাল) চেয়েও এবারের নির্বাচনে ভালো করতে যাচ্ছে। 

আল জাজিরা বলছে, স্বাধীন ভারতে এর আগে আর কোনো প্রধানমন্ত্রীই টানা তিনবারের প্রতিবারই আসনসংখ্যা বাড়িয়ে লোকসভা নির্বাচনে জিততে পারেননি। তাই আগামী ৪ তারিখে এসব পূর্বাভাস সত্যি হলে মোদির জন্য এই জয় এক বিরল ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত