আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত

বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধে আমি প্রস্তুত নই। তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত। আজ সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা কমিটির সঙ্গে গোপন বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম 'কান'।  নেতানিয়াহু বলেছেন, আমি এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নই।   নেতানিয়াহু দাবি করেছেন, বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বাইডেন যে রূপরেখা উপস্থাপন করেছেন তা পক্ষপাতমূলক। জিম্মিদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে যুদ্ধ বন্ধ করা হবে এবং এরপর আমরা আলোচনা করব। 

নেতানিয়াহু আরও বলেন, জিম্মিদের ফিরে আনার জন্য আমরা ৪২ দিনের যুদ্ধবিরতিতে যেতে পারি কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের লক্ষ্য ত্যাগ করব না। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুদ্ধবিরতি পরিকল্পনাটি তুলে ধরেন। সেখানে বলা হয়েছে, মোট তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে, যার প্রথম ধাপ শুরু হবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্য দিয়ে। 

ওই সময়ে গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেয়া হবে। দেওয়া হবে মানবিক সহায়তা। একই সঙ্গে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়েছে। 

যুদ্ধবিরতির এই প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েলের মন্ত্রিসভার কয়েক জন সদস্য ইতোমধ্যেই প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর সর্বশেষ নেতানিয়াহু গাজায় যুদ্ধ থামাতে প্রস্তুত নন বলে জানালেন। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত