আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি

সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি

গতকাল মঙ্গলবার (০৪ মে) ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। গত দুবারের মতো এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে জোট হিসেবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জিতে গেছে।


৫৪৩টি আসনের মধ্যে এনডিএ মোট ২৯২টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। অন্যদিকে ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধীদল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই দলের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন।


এবারের নির্বাচনে উল্লেখযোগ্য আসন বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের। এই আবহেই নিজেদের অবস্থান আরও শক্ত করতে দিল্লিতে আলাদা আলাদা বৈঠকে বসছে এনডিএ এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিকরা। এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

আজ বুধবার সকালে একই প্লেনে দেখা গেছে নীতিশ কুমার এবং তেজস্বী যাদবকে। ফলে নানা রকম জল্পনা আরও উস্কে দিয়েছে এই ঘটনা। ঘটনাক্রমে একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতীশ কুমার। প্লেনে তাদের আসনও ছিল কাছাকাছি।

যদিও তারা আলাদা আলাদা দুটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। নীতীশ দিল্লি যাচ্ছেন এনডিএ শরিকদলগুলোর সঙ্গে বৈঠক করতে। আর তেজস্বী বৈঠকে বসবেন ইন্ডিয়ার শরিকদের সঙ্গে। তবে বিহার থেকে একই প্লেনে করে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তারা দুজনেই।

লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে, সবকিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ জোট। এই আবহে যে মানুষটিকে নিয়ে আলোচনা এবং জল্পনা শুরু হয়েছে তিনি হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ।

রাজনৈতিক ইতিহাস বলছে, নীতীশ বার বার জোট বদলেছেন। জানুয়ারি মাসেই জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন তিনি। সেই আবহে একই বিমানে চড়ে লালু-পুত্র এবং নীতীশের দিল্লি যাত্রা রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে।

এনডিএ জোটের অন্যতম দুইটি দল হলো চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে সক্ষম তারা। ২০১৪ সালের পর প্রথম এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এবারই প্রথম জোট সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে। 

এদিকে বিহারে ৪০টি আসনের নীতীশের জেডিইউ এবং বিজেপি উভয় জোটসঙ্গীই ১২টি করে আসন পেয়েছে। আর আরজেডি পেয়েছে ৪টি আসন। রাজনৈতিক এই জল্পনার শেষ দেখতে অপেক্ষা করতেই হচ্ছে। এখনই স্পষ্ট করে এ নিয়ে কিছুই বলা যাচ্ছে না।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত