আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসন পুলিশের অভিযানে কমপক্ষে ১০০ বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে।


শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত  কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট ল-ইয়ট প্লাজা, সুঙ্গাই ওয়াং, টাইমস স্কয়ারে এ অভিযান চালানো হয়।


খোঁজ নিয়ে জানা যায়, প্রায় অনেকদিন ধরেই মালয়েশিয়া জুড়ে চলছে অবৈধ অভিবাসীদের আটক অভিযান। শুক্রবার অভিবাসন পুলিশ রাজধানী কুয়ালালামপুরেই চালায় বড় ধরনের এ অভিযান।


এ অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ৩ শতাধিক নাগরিককে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারী রয়েছে।


অভিযান শুরুর কিছু সময় আগে ল- ইয়ট প্লাজা থেকে বের হয়ে আসা চাঁদপুরের ইরতিজা সানমান অমি টেলিফোনে জানান, বিদেশি পর্যটকদের ইলেক্ট্রনিক সামগ্রি কেনাকাটার সবচেয়ে পছন্দের মার্কেট ল- ইয়ট প্লাজাতে অভিযান হতে পারে এ ছিল কল্পনাতীত।


প্রবাস জীবনে এমন ভয়াবহ অভিযান আর কখনো দেখিনি বলেও জানান তিনি


ল- ইয়ট প্লাজায় কর্মরত আল আমিন জানান, ‘প্রথমে পুলিশ এসে ইয়ট প্লাজার গেট বন্ধ করে দেয়। পরে ১ম তলা থেকে ৪ তলা পর্যন্ত অভিযান চালায়। এ সময় কেনাকাটা করতে আসা বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’


পুলিশের সাতটি ক্যারিয়ার ভ্যানে আটক অভিবাসীদের পরিপূর্ণ করে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত