আপডেট :

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন। রোববার (০৯ জুন) শপথ অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকার সঙ্গে  উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও শাহরুখ খান। তবে এদিন বলিউডের খিলাড়ি ও বাদশার একে অপরকে শুভেচ্ছা জানানোর মুহুর্তটি যেন সবার নজড় কেড়েছে।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অক্ষয় কুমার ও শাহরুখ খান একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। 


সংবাদসংস্থা এএনআই বিশেষ এ মুহুর্তটির ছবি শেয়ার করে লিখেছে, ‘দিল্লি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একে অপরকে শুভেচ্ছা জানান শাহরুখ খান ও অক্ষয় কুমার।’

ছবিতে দেখা যায়, অক্ষয় অনুষ্ঠানের জন্য একটি প্যাস্টেল রঙের ফর্মাল শার্ট এবং গাঢ় ট্রাউজার্স পরেছিলেন, এদিকে শাহরুখকে একটি গাঢ় স্যুট, একটি পনিটেল এবং চশমা পরে দারুণ দেখাচ্ছিল। 

দুই প্রিয় অভিনেতাকে এক ফ্রেমে দেখে নেটিজেনদের কেউ লিখেছেন, ‘মোদিজি নে মিলা দিয়া, শাহরুখ ও অক্ষয় (মোদিজি শাহরুখ ও অক্ষয়কে একসঙ্গে আনতে সাহায্য করেছেন)’। আরেকজন লিখেছেন, ‘এ বছরের সেরা আলিঙ্গন’।

এদিন শাহরুখ মুকেশ আম্বানি ও অনন্তর সঙ্গে অনুষ্ঠানে হাজির হন। শাহরুখ-অক্ষয় ছাড়াও কঙ্গনা রনৌত, অনুপম খের, রজনীকান্ত, বিক্রান্ত মাসে ও রাজকুমার হিরানিরদের এদিন একসঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা গেছে।

 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত