আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রাশিয়ার পদার্থবিদদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

রাশিয়ার পদার্থবিদদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

ছবি: এলএবাংলাটাইমস


রুশ বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সহজ করার উদ্যোগ নিয়েছিল বাইডেন প্রশাসন। অথচ তাদের জন্য যুক্তরাষ্ট্র যাত্রা কার্যত আরো কঠিন হযে পড়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। নয় হাজারের মতো রুশ বিজ্ঞানী এক খোলা চিঠির মাধ্যমে এ হামলার নিন্দা জানান। ভ্লাদিমির পুতিনের সরকার স্বাভাবিকভাবেই বিষয়টাকে ভালোভাবে নেয়নি। ফলে শুরু হয় গ্রেপ্তার, নির্যাতন নিপীড়ন, নির্যাতন সবচেয়ে বেশি নেমে আসে পদার্থবিদদের ওপর। তাদের অনেককেই গ্রেপ্তার করা হয় দেশদ্রোহিতার অভিযোগে।

তখন রুশ বিজ্ঞানীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিজ্ঞানীদের সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করতে বিশেষ ক্যাম্পেইন শুরু করে হোয়াইট হাউস। কিন্তু সেই উদ্যোগ বিশেষ কোনো সাফল্য পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ বিজ্ঞানী ডয়চে ভেলেকে জানান, যুক্তরাষ্ট্রের প্রথম সারির কযেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার। তারা জানিয়েছেন, কংগ্রেসে রিপাবলিকানদের বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগ সফল হয়নি।

মস্কোর অদূরের চেরনোগোলোভকা অঞ্চলের লান্দাউ ইন্সটিটিউট ফর থিওরটিক্যাল ফিজিক্সের পদার্থবিদ মিখায়েল ফাইগেলমান

২০২২ সালের বসন্তে পোল্যান্ডে চলে যান। সেখানে গিয়ে ওয়ারশর যুক্তরাষ্ট্র কনসুলেটে ভিসার জন্য আবেদন করেন। তার কন্যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন। ভিসার আবেদনে তাই মেয়ের আমন্ত্রণপত্রও সংযুক্ত করেছিলেন মিখায়েল।

আবেদনপত্র দেখে মিখায়েলের কিছু পাবলিকেশন দেখতে চায় কর্তৃপক্ষ। অতীতে পাবলিকেশন দেখানোর পর ভিসা পেতে কখনো সমস্যা হয়নি।কিন্তু এবার তাতেও ভিসা জোটেনি। কারণ জানাতে গিয়ে মিখায়েল বলেন, 'সাত মাস পর জানানো হয় আমার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আমাকে বলা হয়, ইউএসএ-তে গেলে যে যথাসময়ে ফিরে আসবো তা আমি প্রমাণ করতে পারিনি'।

আবেদন প্রত্যাখ্যানের এমন নজির আরো আছে। তবে সেগুলোর সম্পর্কে কেউ সরাসরি কথা বলতে চান না, তাই প্রকৃত সংখ্যা এখনো অজানা।

ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার ওপর নেমে আসে নানা ধরনের নিষেধাজ্ঞা। রাশিয়ার কমপক্ষে ২০০ বিশ্ববিদ্যালয়ের ওপরও প্রয়োগ করা হয় নিষেধাজ্ঞা। এর ফলে ভিসার আবেদন প্রত্যাখ্যানের হারও বেড়ে যায়।

রাশিয়ার ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ফোরাম ভিনসোকোগো জানায়, কিছুদিন আগেও রুশ সামরিক বাহিনীর কর্মীদের ভিসা দিতো অ্যামেরিকা। তবে ২০২২ সালে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর থেকে আবেদন প্রত্যাখ্যানের হার অনেক বেড়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মোট আবেদনের অন্তত ৪০% প্রত্যাখ্যাত হয়েছে। অথচ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু আগে মোট প্রত্যাখ্যাত আবেদন ১৫% থেকে ১৭%-এর মধ্যে ওঠানামা করতো।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত