আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

হতাহতদের ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স

হতাহতদের ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স

গত মাসে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজ মাঝ আকাশে টার্বুলেন্সের শিকার হয়ে এক যাত্রী নিহত এবং ৩০ জনের বেশি আরোহী আহত হয়েছিলেন। ওই ঘটনায় হতাহত হওয়া যাত্রীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। খবর রয়টার্সের। 


সামান্য আহত যাত্রীদের জন্য ১০ হাজার মার্কিন ডলার এবং গুরুতর আহতদেরকে আলোচনাসাপেক্ষে প্রয়োজন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।


সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে, “স্বাস্থ্যগত মূল্যায়ন অনুযায়ী গুরুতর আহত যাত্রীদের, যাদের দীর্ঘদিন চিকিৎসা প্রয়োজন এবং আর্থিক সহায়তা চাই তাদেরকে তাদের প্রয়োজন মেটাতে অগ্রিম ২৫ হাজার ডলার ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হচ্ছে।”

গত ২০ মে টার্বুলেন্সের শিকার বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটি ব্যাংককে জরুরি অবতরণ করেছিল। ওইউড়োজাহাজটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। ওই ঘটনার তিন সপ্তাহ পর এখনও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হাসপাতালে ১১ জন যাত্রী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

সিঙ্গাপুর এয়ারলাইন্স যাত্রীদের বিমানভাড়া ফিরিয়ে দেবে এবং ফ্লাইটে দেরি হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন কিংবা ব্রিটিশ আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে।

আন্তর্জাতিক মন্ট্রিল কনভেনশন অনুযায়ী, এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের শারীরিক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ। এর মধ্যে টার্বুলেন্সের মতো ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত