আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের পশ্চিমবঙ্গের এক শিশুর শরীরে বার্ড ফ্লুর এইচ৯ এন২ ধরণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার এ তথ্য দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।


ডব্লিউএইচও জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, তীব্র জ্বর এবং পেট ব্যথার ফলে শিশুটিকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন মাস হাসপাতালটির পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি থাকার পর চিকিৎসকরা শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের আলামত শনাক্ত করেছে।

বাড়ি অথবা আশপাশের হাঁস-মুরগির সংস্পর্শ থেকে শিশুটি ওই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণা চিকিৎসকদের। সংস্থাটি আরও জানিয়েছে ওই শিশুর পরিবার বা আত্মীয় স্বজনের কারো মধ্যে শ্বাসকষ্ট বা এ সংক্রান্ত অন্যকোনো অসুস্থতার লক্ষণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন তৈরির সময় ওই শিশুকে বিশেষ এই ভাইরাসের কোনো ভ্যাক্সিন বা টিকা দেওয়ার আলামত পাওয়া যায়নি।

বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত