আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আর্জেন্টাইন জাদুকরের আজ ৩৭তম জন্মদিন

আর্জেন্টাইন জাদুকরের আজ ৩৭তম জন্মদিন

ফুটবল বিশ্বের বিস্ময়ের এক নাম লিওনেল মেসি

ফুটবল বিশ্বের বিস্ময়ের এক নাম লিওনেল মেসি। যার ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। ক্লাব কিংবা জাতীয় দল, সব জায়গা দেখিয়েছেন ফুটবলের মুন্সিয়ানা। আর্জেন্টাইন জাদুকরের আজ ৩৭তম জন্মদিন।


লিওনেল মেসি, বাঁ পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি ভক্তকে। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে। শুধু তাই নয়, অনেকের কাছে তিনিই সর্বকালের সেরা। ফুটবলে একজন ফুটবলারের পক্ষে যা যা অর্জন করা সম্ভব তার সব অর্জন করেছেন ফুটবলের এই মহানায়ক।

 
২৪ জুন, ১৯৮৭। আর্জেন্টিনার রোজারিওর এক গ্রামে জন্ম নেন মেসি। শৈশবে হরমোনজনিত সমস্যায় ভুগলেও সৃষ্টিকর্তা হয়তো চাননি এমন প্রতিভার বিকাশে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াক। এক টিস্যু পেপারে চুক্তি স্বাক্ষর করে তাকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বাকিটুকু ইতিহাস। বার্সাকে সব ধরণের সাফল্য এনে দিয়েছেন মেসি। বার্সেলোনার গণ্ডি পেরিয়ে বিশ্ব ফুটবলের সেরার সিংহাসন দখল করেছেন তিনি।


 
ক্যারিয়ারে টানা চারবার ও সর্বমোট আটবার জিতেছেন ব্যালন ডি'অর। ফিফার বর্ষসেরার পুরস্কারও আছে তার ঝুলিতে। ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ মেসির ক্যারিয়ার। খেলোয়াড়ি জীবনের সায়াহ্নে চলে এলেও জয়ের ক্ষুধা এতটুকু কমেনি মেসির। বার্সার সঙ্গে দীর্ঘ পথচলা ছিন্ন করে, পিএসজিতে যোগ দিয়েও জিতেছেন লিগ শিরোপা। তবে জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকার পর জিতেছেন ফিনালিসিমার ট্রফি। 

 
আর সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জিতে নিজের ক্যারিয়ারকে করেছেন পরিপূর্ণ। কেননা এই একটা শিরোপা খুব করে চাই ছিলেন এই ক্ষুধে জাদুকর। আর তাই ক্যারিয়ারের গোধলী লগ্নে এসে তাকে খালি হাতে ফেরাননি ফুটবল বিধাতা। ছুঁয়ে দেখেছেন সেই সোনালি ট্রফি। বিশ্বকাপের শিরোপা জেতার পর অনেকে ভেবেছিলেন অবসরে যাবেন মেসি। তবে ফুটবল জাদুকর জানিয়েছেন, সময় এখন শুধুই উপভোগের। বর্তমানে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে আছেন মেসি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত