আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভারত-পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূকম্পন, নিহত ২

ভারত-পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূকম্পন, নিহত ২

ভারতের কেরালায় মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক নিহতের রেশ কাটতে না কাটতেই শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।


এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।


রবিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।


প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬.৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ৬.৬ মাত্রা বলে জানায়।


আফগানিস্তানের আসকাসাম থেকে ৩৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ার থেকে যা ২৪৮ কিলোমিটার উত্তরে।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৮২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চল থেকে ৬.৬ মাত্রার ওই কম্পনের উৎপত্তি হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি, কাশ্মীর, চন্ডিগর প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।



পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর বলছে, পাকিস্তানে রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭.১।


‘খায়বার, পখতুন, পাঞ্জাব প্রদেশের ভীতসন্ত্রস্ত লোকজন বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নামতে গিয়ে এবং বিভিন্ন কারণে ২৭ আহত হয়েছেন। কম্পন তিন মিনিটের মতো স্থায়ী ছিলো।’


গত বছরের ২৬ অক্টোবরে পাকিস্তান-আফগানিস্তানের ভূমিকম্পন এলাকা হিন্দুকুশ সীমান্তে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ৩০০ জনের মতো নিহত হয় এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়।


একদশক আগেও পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়। তার মাত্রা ছিলো ৭.৬। এই ভূমিকম্পে নিহত হয় ৭৫,০০০ মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত