আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন ঋষি সুনাক

প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন ঋষি সুনাক

১০ নং ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণের পর রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঋষি সুনাক। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছে। এখন থেকে সুনাক হয়ে গেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।


ব্রিটেনের স্থানীয় সময় সকাল পৌনে এগারোটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে বিদায়ী ভাষণ দেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানে তিনি নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিজ দল কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দেন। 

এসময় সুনাক বলেন, সবার আগে আমি বলতে চাই, ‘আমি দুঃখিত’। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের দায় স্বীকার করছি। 

 
ভাষণ দিচ্ছেন সুনাক।

তিনি আরও বলেন, আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ।

ভাষণের পর স্ত্রী অক্ষতা মূর্তির হাত ধরে ১০ নং ডাউনিং স্ট্রিট ছেড়ে বাকিংহাম প্যালেসের উদ্দেশে গাড়িতে ওঠেন সুনাক। প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। 

 
স্ত্রী অক্ষতা মূর্তির হাত ধরে ১০ নং ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন সুনাক।
ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির কাছে বিশাল ব্যাবধানে হারে সুনাকের কনজারভেটিভ পার্টি। ফলে এখন নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন স্যার কিয়ের স্টারমার। 

যুক্তরাজ্যে মোট নির্বাচনী আসন ৬৫০ টি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। এখন পর্যন্ত ঘোষিত ৬৪৮ আসনের ফলাফলে স্টারমারের লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। সুনাকের দল পেয়েছে মাত্র ১২১ আসন। ফলে পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। 

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ২৪ ঘণ্টার মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে।

পদত্যাগপত্র জমা দিয়ে ১০ নং ডাউনিং স্ট্রিটের দিকে যাননি সুনাক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত