আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রকাশ্যে ভোলে বাবা, দিলেন যে বার্তা

প্রকাশ্যে ভোলে বাবা, দিলেন যে বার্তা

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে গত ২ জুলাই এক ধর্মীয় উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ১২১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। স্বঘোষিত গুরু বাবা নারায়ণ হরি ওরফে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে এমন মর্মান্তিক ঘটনার পর তাকে ধরতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। 

 

পদচাপা ঘটনার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না- পুলিশের এমন দাবির পরেই ভিডিও বার্তায় হাজির হয়েছেন ভোলে বাবা। ভিডিওতে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।  

বিবৃতিতে ভোলে বাবা বলেন, সৃষ্টিকর্তা এমন কষ্ট সহ্য করার শক্তি আমাদের দিন। দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস যারা ওই অনুষ্ঠানে বিশৃঙ্খলা করেছেন তাদের কেউ রেহাই পাবে না। আমার আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ও তাদের সারাজীবন সাহায্যের অনুরোধ করেছি। 

ভোলে বাবার সৎসঙ্গের ওই অনুষ্ঠানে আড়াই লাখের বেশি অনুসারীর সমাগম হয়েছিল। কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে ৮০ হাজার লোকের হাজির হওয়ার অনুমতি ছিল।

দিল্লির হাথরাসের পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওই দুর্ঘটনার মূল আসামি দেবপ্রকাশ মাধুকরও আছেন।   

এর আগে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হাথরাসে পদপিষ্টের ঘটনায় এফআইআর করা হলেও সেখানে ভোলে বাবার নাম নেই। যদিও দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ভোলে বাবাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে এবং তাকে ধরতে অভিযান চালানো হয়েছে। 

তবে শেষমেশ ভোলে বাবাকে গ্রেপ্তার করা হবে কিনা সেই সম্পর্কে দেশটির পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত