আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শ্রেণিকক্ষেই শিক্ষককে হত্যা

শ্রেণিকক্ষেই শিক্ষককে হত্যা

শ্রেণিকক্ষেই শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভারতের আসামের শিবসাগর জেলায় শনিবার (৬ জুলাই) ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।


প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ ফল করার জন্য ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে তিরস্কার করেছিলেন রসায়নের শিক্ষক রাজেশ বড়ুয়া (৫৫)।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ব্যক্তিগত মালিকানাধীন স্কুলটির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজেশ। সেইসঙ্গে পড়াতেন রসায়ন। তদন্তে জানা যায়, রসায়নে খারাপ ফল করার জন্য ওই শিক্ষার্থীকে গতকাল বকা দেন রাজেশ এবং স্কুলে তার মা-বাবাকে নিয়ে আসতে বলেন।

পরবর্তী সময়ে ওই শিক্ষার্থী সাধারণ পোশাকে শ্রেণিকক্ষে আসে। সেইসময় রাজেশ তাকে চলে যেতে বলে। তখন হুট করে ছুরি দিয়ে রাজেশকে কোপানো শুরু করে ওই শিক্ষার্থী।


ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, অভিযুক্ত সাধারণ পোশাকে শ্রেণিকক্ষে প্রবেশ করে। রাজেশ স্যার তাকে চলে যেতে বলে। এসময় কথা না শুনলে তার উপর চিৎকার করে রাজেশ স্যার।

এই শিক্ষার্থী আরও জানায়, অভিযুক্ত সেইসময় ছুরি বের করে স্যারের মাথায় আঘাত করে এবং কোপাতে থাকে। আমরা জানতাম না সে ছুরি নিয়ে এসেছে। তখন রাজেশ স্যার মেঝেতে লুটিয়ে পড়ে এবং রক্তের বন্যা বয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত রাজেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই মারা যায় রাজেশ। ইতোমধ্যে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত