আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

টম ক্রুজ মেয়েকে দেখেন নি ১১ বছর

টম ক্রুজ মেয়েকে দেখেন নি ১১ বছর

হলিউড অভিনেতা টম ক্রুজ মানেই সুপারহিট সিনেমা। বিশ্বব্যাপী অসংখ্য দর্শকের উন্মাদনা জাগে তার নাম শুনলেই। কিন্তু ব্যক্তি জীবনে একজন বাবা হিসেবে নিজের সন্তানের সঙ্গে সম্পর্ক গড়তে কতটা সফল এ অভিনেতা।

 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি টম ক্রুজের কাছের এক সূত্র জানিয়েছেন অবাক করা খবর। নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেলেছেন অভিনেতার কন্যা সুরি। এমনকি দীর্ঘ ১১ বছর ধরে দেখা হয়না বাবা-মেয়ের।


টম ক্রুজ যখন সর্বশেষ সুরিকে দেখেছিলেন, তখন তার বয়স ছিল ৭ বছর। সুরির বয়স এখন ১৮। এতগুলো বছর টম ক্রুজের সঙ্গে দেখা হয়নি সুরির। এখন শোনা যাচ্ছে অভিনেতা নিজেই নাকি দেখা করতে চাননি সুরির সাথে।

অভিনেতার কাছের সূত্র এই প্রসঙ্গে বলেন, ‘সুরির সাথে এতগুলো বছর ক্রুজের দেখা হয়নি তার কারণ খুব সাধারণ, অভিনেতাই দেখা করতে চাননি।’

তবে অন্য সন্তানদের সঙ্গে টম ক্রুজের সম্পর্ক ভালো। কেন তিনি সুরির সাথে সম্পর্ক ঠিক করতে আগ্রহী নন, এই বিষয়টি ভাবাচ্ছে ভক্তদের।


৬২ বছর বয়সী অভিনেতা ও তার প্রাক্তন স্ত্রী নিকোল কিডম্যানের দত্তক নেয়া দুই সন্তান ইজাবেলা ক্রুজ (৩১) এবং কনর ক্রুজ (২৯)। এই দুই সন্তানদের সঙ্গে টম ক্রুজের সম্পর্ক ভালো।

সুরির মা কেটি হোমসের সাথে টম ক্রুজের বিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর সুরিকে দেখার আইনি অধিকার পেলেও তিনি দেখা করেননি। এটা তার নিজের সিদ্ধান্তের কারণেই হয়েছে বলে জানান সূত্র।

চলতি বছরের জুনে, সুরি তার নাম থেকে বাবার পদবী ‘ক্রুজ’ মুছে ফেলেছেন। এতে বোঝা যাচ্ছে যে বাবার পরিচয়ে আগ্রহ নেই সুরিরও। তিনি মায়ের নামের মধ্যাংশ ‘নোয়েল’ যোগ করেছেন। তবে আইনি ভাবে নাম বদলেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত