আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এক হাজার বেসামরিককে হত্যা

এক হাজার বেসামরিককে হত্যা

চলতি বছরের গত ছয় মাসে মিয়ানমার জান্তা বাহিনী এক হাজার ৭৬ জনকে হত্যা করেছে। ওয়াচডগ গ্রুপ অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারের (এএপিপি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতি। 


প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে ক্রমাগত হেরেই চলেছে জান্তা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুল, গ্রাম, হাসপাতাল, বাজার, ক্যাম্প ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিমান হামলা ও বোমাবর্ষণের পরিমাণ জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

এএপিপি বলছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মিয়ানমার জান্তা বাহিনী সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে সাগাইং অঞ্চলে। সেখানে নিহত হয়েছে ৩১৩ জন। এরপরেই রয়েছে রাখাইন রাজ্য। এই রাজ্যে মিয়ানমার জান্তা বাহিনীর হামলায় নিহত হয়েছে ২৫৯ জন। 

মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছে, মিয়ানমার জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত হয় ৩০৮ জন এবং বোমাবর্ষণে নিহত হয়েছে ৩১৮ জন। নিহতদের মধ্যে ৩৪৮জন নারী। এ ছাড়া ১৫ জন ধর্মীয় প্রতিষ্ঠানের এবং ৩০ জন শিক্ষা প্রতিষ্ঠানের।   


এএপিপি আরও জানায়, ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে দেশটির জান্তা সরকার অন্তত ২৭ হাজার বেসামরিককে গ্রেপ্তার করেছে। এ ছাড়া এই সময়ে নিহত হয়েছে পাঁচ হাজার ৩০০ জন।  

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের সরকারবিরোধী রাষ্ট্রদূত ইউ কিয়াও তুন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে দেশটির জনগণের দুর্দশা নিয়ে চিঠি লিখেছেন।

তিনি বলেছেন, আমি আবারও বলতে চাই মিয়ানমারের জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জরুরি প্রয়োজন। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত