আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ভারি বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মুম্বাই শহর

ভারি বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মুম্বাই শহর

ভারি বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মুম্বাই শহর ও এর আশপাশের এলাকা। গত ২৪ ঘণ্টায় টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।


গত ২৪ ঘণ্টায় মুম্বাই এবং এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে মুম্বাইয়ের অনেক ট্রেন বাতিল এবং কিছু ট্রেন নতুন করে শিডিউল করা হচ্ছে।

বেশ কয়েকটি রেলস্টেশনে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে ওয়ার্লি, বুনতারা ভবন, মুম্বাইয়ের কিংস সার্কেল এলাকা, দাদর এবং বিদ্যাবিহার রেলস্টেশনে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। থানে জেলার কাসারা এবং টিটওয়ালা স্টেশনগুলির মধ্যে ট্রেন সেবা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

সামাজিকমাধ্যমে পাওয়া ছবিতে দেখা যায়, শহর জুড়ে হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি ভেঙে হেঁটে যাচ্ছে মানুষ। এরই মধ্যে শহরের সব সরকারি, বেসরকারি ও মিউনিসিপ্যাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুষলধারে বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে শহরের ট্রেন সার্ভিস। বেশ কয়েকটি রেলস্টেশনে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে ওয়ার্লি, বুনতারা ভবন, মুম্বাইয়ের কিংস সার্কেল এলাকা, দাদর এবং বিদ্যাবিহার রেলস্টেশনে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। থানে জেলার কাসারা এবং টিটওয়ালা স্টেশনগুলির মধ্যে ট্রেন সেবা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

৩০ লাখেরও বেশি যাত্রী প্রতিদিন মুম্বাই এবং পার্শ্ববর্তী থানে, পালঘর এবং রায়গড়ে লোকাল ট্রেন সার্ভিস ব্যবহার করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত